আজকের দিনে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নতি হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। ব্যাংক থেকে টাকা তোলা অথবা সরকারি কোন কাজ কিংবা আপনি বেসরকারি কোন কাজ করতে গেলে এখন আধার কার্ড ছাড়া কোন কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে আধার কার্ড জালিয়াতির সংখ্যাও অনেকটা বেড়ে গেছে। আধার কার্ডের সঙ্গে সমস্ত নতির লিংক করা হচ্ছে, যেমন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড, অথবা আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিংক করা হচ্ছে ।এবং এই লিংকের পরিপ্রেক্ষিতেই কিন্তু আঁধারের জালিয়াতের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে ।আজকের প্রতিবেদনে সম্পূর্ণ জানতে পারবেন আপনার আধার কার্ড জালিয়াতি থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন।
কয়েকটি ধাপের মাধ্যমে বিস্তারিত তথ্য দেওয়া হল:-
1 আধার কার্ডের সঙ্গে আপনার বায়োমেট্রিক লক করুন। বায়োমেট্রিক লক আপনি নিজেই করতে পারেন যদি আপনার স্মার্টফোন থাকে।
আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই। সেই ক্ষেত্রে আপনি আধারের যে ওয়েবসাইট রয়েছে,সেই ওয়েবসাইট ভিজিট করুন uidai.gov.in এবং সেখানে দেখুন বায়োমেট্রিক লক এন্ড আনলক বলে একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক লক করতে পারেন।
2 আধার কার্ড ব্যবহার করার সময় আধার নাম্বার ব্যবহার না করে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন ।সেই ক্ষেত্রে ভি আইডি VID নাম্বার ,ভাউচুয়াল আইডি নাম্বার ব্যবহার করেও আপনি কাজ করতে পারেন। ভাউচুয়াল আইডি নাম্বার ক্রিয়েট করার জন্য আপনাকে ইউআইডিআই অর্থাৎ আধারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ক্লিক করে আপনি ভিআইডি VID নাম্বার তৈরি করতে পারেন।
আপনার আধার কার্ড ব্যবহার করার সময় যদি আপনার কোন রকম সন্দেহ হয় , আপনার আধার কার্ডের সঙ্গে জালিয়াতি হয়েছে সে ক্ষেত্রে ইউআইডিআই এর যে কমপ্লেন নাম্বার রয়েছে সেখানে কমপ্লেন করে আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য :- ইতিমধ্যে ইউ আই ডিআই অর্থাৎ আধার থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সমস্ত আধার কার্ডের বয়স ১০ বছরের উপরে হয়ে গেছে সেই সমস্ত আধার কার্ড গুলো আপডেট করার জন্য। অর্থাৎ এক্ষেত্রে আপনার দুটো জিনিস আপডেট করতে হবে একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আরেকটি হচ্ছে প্রুফ অফ এড্রেস, এই দুটো জিনিস আপডেট করতে হবে। যদি আপনি এই দুটো জিনিস আপডেট না করেন পরবর্তী সময়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে । এই মুহূর্তে এই দুটি জিনিস আপডেট করার জন্য ইউআইডি বলেছে সম্পূর্ণ বিনামূল্যে এই দুটো জিনিস আপডেট করা যাবে ।
আপনারা বাড়িতে বসেই এই আপডেটটি করতে পারবেন। কিভাবে করবেন তা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন সেখানে ভিডিও দেওয়া রয়েছে সম্পূর্ণ তথ্য সেই ভিডিও দেখে আপনারা জেনে নিতে পারবেন।