এই মুহূর্তে B.ed কলেজের পড়ুয়াদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ রাজ্যে ২৫৩টি B.ed কলেজ বাতিল করল কোন কোন কলেজ বাতিল করা হলো এবং কি কারনে এই বাতিল করা হলো আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত।
ইতিমধ্যে বাবাসাহেব আহমেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে,রাজ্যের মধ্যে ৬০০ বেশি B.ed বিএড কলেজ রয়েছে তার মধ্যে 253 টি B.ed কলেজ বাতিল করে দেওয়া হয়েছে।
আর আপনি যদি বাতিল কলেজগুলোতে এডমিশন নিয়ে থাকেন তাহলে আপনি চরম ভুল করে ফেলেছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এর ফলে বিপাকে পড়তে চলেছেন সেই সমস্ত B.ed কলেজের পড়ুয়ারা। NCTE নির্দেশিকা মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য সোমা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে 624 টি B.ed কলেজ রয়েছে তার মধ্যে ৬০০টি B.ed কলেজ বেসরকারি, তার মধ্যে ২৫৩ টি কলেজের অনুমোদন ইতিমধ্যে খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।জানা গিয়েছে যে সমস্ত B.ed কলেজ গুলো বাতিল করা হয়েছে সেই সমস্ত B.ed কলেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কোথাও শিক্ষক নেই আবার কোথাও পরিকাঠামোর অভাব, কোথাও শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হতো ,কোথাও আবার বেতন দেওয়া হতো নগদে। আবার কোথাও ব্যাক একাউন্টে টাকা দেওয়ার পর আবার সেই টাকা নগদ হিসাবে ফেরত নেওয়া হতো।কোথাও আবার কিছু কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অগ্নি নিবারনের কোন ব্যবস্থা নেই ।ভুয়া সার্টিফিকেট দিয়ে তারা কলেজের রেজিস্ট্রেশন পেয়েছে। এই সমস্ত কারণে সেই কলেজ গুলোকে বাতিল করে দেওয়া হয়েছে,তবে সেই কলেজ গুলোর নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
