আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ অ্যাপ এর সম্বন্ধে বলবো যে অ্যাপ দিয়ে আপনারা চেটিং করার সময় আপনারা যায় লিখবেন না কেন সেটা একটি স্টিকারের পরিণত হবে এবং আপনি যদি চান আপনার ছবি দিয়ে একটি স্টিকার তৈরি করতে সেটাও আপনি করতে পারেন এবং তার পাশাপাশি আপনি আপনার স্টিকারগুলো GIF ফরম্যটে কনভার্ট করতে পারবেন । যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে এই সম্পূর্ণটা পড়তে হবে । তো চলুন বিস্তারিত জেনে নেই ।
সর্ব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপটির লিংক নিচে দেওয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন । ডাউনলোড করার আগে একটু অ্যাপটির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন, অ্যাপটি ডাউনলোড করার পর আপনার কিছু সেটিং অপশন অন করতে হবে। তার মধ্যে প্রথমেই একটি ডিভাইসের জন্য পারমিশন চাইবে সেখানে আপনাকে একসেপ্ট করতে হবে। এরপর আপনার ভাষা বেছে নিতে হবে।
এরপর নিচে একটি এনাবেল অপশন পাবেন সেখানে আপনাকে এনাবেল করতে হবে। অ্যানাবেল করার পর আপনার সামনে কীবোর্ড অপশন এর জন্য পারমিশন চাইবে সেখানে আপনি এই অ্যাপের কিবোর্ড এলাও করবেন। এরপর আপনার ভাষা সিলেক্ট করার অপশন আসবে । আপনি যে ভাষায় টাইপ করতে চান সেই ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে নিবেন। এরপর আপনার টাইপিং কিবোর্ড খুলে যাবে । এরপর আপনি এই অ্যাপ টা কে ক্লোজ করে দিবেন। অ্যাপটি বন্ধ করার পর আপনি আবার সেই অ্যাপটি ওপেন করবেন। সেই অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে আবার পারমিশন চাইবে। পারমিশন দেওয়ার পর একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট নাও , আপনি সেই ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবেন । এরপর আপনার একটি ফটো চাইবে , সেখানে আপনি আগে থেকে গ্যালারিতে থাকার ছবি পছন্দ করে নিতে পারেন কিংবা নতুন করে একটি ছবি তুলে নিতে পারেন । এরপর আপনি দেখতে পারবেন আপনার জেন্ডার সিলেক্ট করার জন্য অপশন রয়েছে , সেখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন । এরপর আপনি আপনার বয়স সিলেক্ট করবেন , এটা সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন আপনার ছবি সমেত অনেকগুলো স্টিকার চলে এসেছে । এই স্টিকার গুলো আপনি কিভাবে শেয়ার করবেন ?
এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপএ, হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে একটি অপশন রয়েছে যেখানে আপনার প্রোফাইল ফটো দেওয়া রয়েছে । আপনি ওখানে ক্লিক করলেই আপনার স্টিকার গুলো চলে আসবে । এরপর আপনি টাইপিং স্টিকার দিয়ে যদি লিখতে চান তাহলে আপনি যেটা টাইপ করবেন দেখবেন কীবোর্ডের উপরে বাঁদিকে ওই টাইপিং গুলো একটি স্টিকার অপশনে চলে এসেছে ।
তো আপনি এভাবেই আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন
অ্যাপটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং বিস্তারিতভাবে জানার জন্য ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন