রেলটেলে মাসে উচ্চ বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

 

রেলটেলে মাসে উচ্চ বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

ইতিমধ্যে রেলটেলের তরফে জারি হয়েছে একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে উচ্চ বেতনে এখানে নিয়োগ করা হবে। আপনারা যারা দীর্ঘদিন যাবত ভাল কোন চাকরির খোঁজে রয়েছেন এবং উচ্চ বেতনে চাকরি করবেন ভাবছেন তাহলে হয়তো এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। এই চাকরির ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হলো এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।


নিয়োগ করি সংস্থা:- রেলটেলে  তথা রেলওয়ে কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে নিয়োগ করা হবে ,এবং ইতিমধ্যে কিন্তু নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ:- এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:- যেকোন স্বীকৃতি ইউনিভার্সিটি অথবা স্বীকৃতিবোর্ড থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী পাস করা থাকতে হবে।

আবেদনকারীর বয়সের সময়সীমা:- এখানে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে ৫৬ বছর অর্থাৎ  ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন :- পূর্বেই বলা হয়েছে এখানে  উচ্চ বেতনে নিয়োগ করা হবে সে ক্ষেত্রে নিয়োগের পর এক লাখ পঞ্চাশ হাজার (1,50000) টাকা থেকে বেতন শুরু হবে।

নিয়োগ প্রক্রিয়া :- আবেদন জমা পরার পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে এবং সেখানে যাচাই-বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি:- এখানে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন জানাতে হবে, আবেদন পত্রটি  অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।

আবেদন পত্রটি ডাউনলোড করার পর আবেদন পত্রটি ফিলাপ করার পদ্ধতি:- আবেদন পত্রটি প্রথমত আপনাদের ভালো করে পড়তে হবে। এরপর বড় হাতের সমস্ত ডিটেলস আপনাদের লিখতে হবে। যেরকম নিজের নাম, বয়স ,জেন্ডার ,ঠিকানা ,ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি আপনাদের লিখতে হবে । এবং পাশাপাশি একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে ,এবং নিচে একটি সিগনেচার করতে হবে এবং আপনারা যে সমস্ত ডকুমেন্ট এই আবেদন পত্রের সঙ্গে এটাচ করবেন সেই সমস্ত ডকুমেন্টে আপনাদের সেল্ফ এটাস্টেট করে দিতে হবে । এরপর নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট তারিখের মধ্যে একটি খামের ভিতর ঢুকিয়ে সেটিকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা:-  আগামী ৩০ শে নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে আপনাদের আবেদন জানাতে হবে সে ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে আপনারা সেই নোটিফিকেশন ফলো করুন, এবং সেখান থেকেই কিন্তু আপনারা এই অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফ্রম রয়েছে, সেই ফর্ম ডাউনলোড করতে পারবেন।

অফিসিয়াল নোটিফিকেশন দেখার জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

নোটিফিকেশন

Post a Comment (0)
Previous Post Next Post