প্রাইমারি টেট ফলাফল প্রকাশ করার দাবিতে বিক্ষোভ অন্যথা বৃহত্তর আন্দোলনের ডাক। ইতিমধ্যে দ্রুত ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ রাজ্যের হবু শিক্ষকদের

 

প্রাইমারি টেট ফলাফল প্রকাশ করার দাবিতে বিক্ষোভ অন্যথা বৃহত্তর আন্দোলনের ডাক ইতিমধ্যে দ্রুত ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ রাজ্যের চাকরিপ্রার্থীদের কথা ছিল পুজোর আগে 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে সেইমতো লক্ষাধিক পরীক্ষার্থী অতি আগ্রহের সাথে ফল প্রকাশের  আশায় দিন গুনছিলেন


কিন্তু পুজো এসে চলে গেলেও পরীক্ষার ফলাফল সম্পর্কে কোন খবর জানা যায়নি এবং ফলাফল প্রকাশ করা হয়নি এমন অবস্থায় পরীক্ষার্থীরা আর অপেক্ষা করতে না পেরে রাস্তায় আন্দোলনে নামলেন 2017 সালের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে রবিবার ফালাকাটায় বিক্ষোভ দেখা প্রাইমারি টেট পরীক্ষার্থীরা 

জানা গেছে 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা চলিত বছরের 31 শে জানুয়ারি হয়েছিল করোনা পরিস্থিতিতে, করোনা নিয়ম মেনে সেই পরীক্ষা দিয়েছিলেন প্রায় (2.5L) আড়াই লাখ পরীক্ষার্থী এবং নিয়ম অনুযায়ী এই পরীক্ষায় কেবলমাত্র d.el.ed প্রশিক্ষণপ্রাপ্ত যারা তারাই শুধু এই পরীক্ষা দিতে বসে ছিলেন তবে কবে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এই নিয়েছিল দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের জানিয়েছিলেন পুজোর আগেই 10,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এবং তার সঙ্গে আগামী বছর মার্চের মধ্যে প্রাথমিক স্কুলে আরো 7500 শিক্ষক চাকরি পাবেন এরপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত পুজোর আগেই 2017 সালের প্রাথমিক টেট এর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 

এবং এর পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে ফল প্রকাশের আগেই পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত হবে উত্তরপত্র এবং কথামতো গত 15 আগস্ট পরিষদের ওয়েবসাইটে উত্তরপত্রটি প্রকাশিত হয় উত্তরপত্রটি প্রকাশ করা হলেও এখনো ফলাফলের দেখা নেই এই প্রতিশ্রুতি অনুযায়ী পুজোর আগে ফল প্রকাশের আশায় প্লায় 2.5 লাখ পরীক্ষার্থী সময়ের প্রহর গুনে চলেছেন অন্যদিকে পুজোর পরেও পরীক্ষার ফলাফল নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে কোনো রকম খবর জানানো হয়নি 

হবু শিক্ষকদের দাবি এই প্রাইমারি পরীক্ষার ফলাফলের উপর ভরসা করে আছেন রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া, ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে তাই অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বহু চাকরিপ্রার্থী রবিবার  প্রাইমারি টেট সংগঠনের তরফ থেকে রাস্তায় নামেন| এদিন সংগঠনের তরফ থেকে অবিলম্বে ফল প্রকাশ করার কথা বলেন এবং তার পাশাপাশি জানান অবিলম্বে যদি ফল প্রকাশ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন|

Post a Comment (0)
Previous Post Next Post